ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
ডাকাত
রাজধানীর গুলশান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. জীবন মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপসহ প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনায় মো. ইমাম হোসাইন (৩২) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।
কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের যাত্রীদের কাছ থেকে গণডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের রামু ও ঈদগাঁও উপজেলার সংযোগ সড়কে দিনদুপুরে দুই দফা গণডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উক্ত এলাকায় চলাচল করা যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৫০) ওরফে ডাকাত সাহেব নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়।