আগামী মার্চ মাস থেকেই বিশেষজ্ঞ ডাক্তাররা সরকারি হাসপাতালে চেম্বার করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, এবছরের মার্চ মাসের ১ তারিখ থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা নির্দিষ্ট অফিস সময়ের বাইরের সময়ে আলাদাভাবে প্রস্তুতকৃত সরকারি হাসপাতালেই চেম্বারের মাধ্যমে রোগী দেখবেন।
ডাক
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে।
ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৩ ডাকাতকে নৌ পুলিশ আটক করেছে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি কেন্দ্র। ঢাকায় ঢুকতে সবাইকে চেক করছে পুলিশ।
বিশ্বজুড়ে বাড়ছে স্ট্রেস। বাড়ছে অস্থিরতা, অশান্তি, মানসিক চাপ। আর সবকিছু মিলে বাড়ছে হৃদরোগ। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক জ্যামই হোক আর অফিসে মাত্রাতিরিক্ত কাজের চাপ- নিত্যদিনের এসব টেনশন আর অস্থিরতা হৃদ্যন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে, রক্তচাপ বাড়ায়।
সারা দেশে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদেশ বাস্তবায়ন করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
কানাডাকে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলোর দৌড়ে ভালোভাবে টিকে থাকলো বর্তমান রানার্স-আপ ক্রোয়েশিয়া।
এফ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচের জোড়া গোলে ক্রোয়েশিয়া ৪-১ গোলে হারিয়েছে কানাডাকে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে গোলশূন্য ড্র করেছিলো ক্রোয়েশিয়া।