ড্রোন

রাশিয়ার পসকভ বিমানঘাঁটিতে ড্রোন হামলা

রাশিয়ার পসকভ বিমানঘাঁটিতে ড্রোন হামলা

রাশিয়ার পসকভ শহরে একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে তা রাশিয়ার অভ্যন্তর থেকে করা হয়েছিল বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ায় ড্রোন হামলায় ৪ বিমান ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় ড্রোন হামলায় ৪ বিমান ক্ষতিগ্রস্ত

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক বিস্ফোরণ এবং চারটি বড় পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই বিমানবন্দরে বড় অগ্নিকাণ্ডের পাশাপাশি গোলাগুলির খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের ৭৩টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের ৭৩টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেয়ার দাবি করেছে রাশিয়া। 

ক্রিমিয়ায় ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ক্রিমিয়ায় ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত!

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত!

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার অত্যাধুনিক টু-২২ সুপারসুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গের সটলসি-২ বিমানঘাঁটিতে হামলায় বিমানটি বিধ্বস্ত হয়।