আত্মপক্ষ সমর্থনের জন্য শ্রম আদালতে উপস্থিত হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরে এসে পৌঁছান তিনি।
ড. ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক যুক্তিতর্ক উপস্থাপনের দিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। আজ তিনি আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির হবেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আত্মপক্ষ সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে শ্রম আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। এমনটা জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
দুদকের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি কোনো অপরাধ করিনি। তাই শঙ্কিত নই।’
শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলার প্রধান আসামি হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জবাব দিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুদক কার্যালয়ে যাবেন।
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৫ বিশ্বনেতার খোলাচিঠি প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ আইনজীবী।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারকার্য শুরু হয়।
কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যদের খোলা চিঠিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।