মানুষ ভুল করে, পাপের পথে পা বাড়ায়। তবে কোনো পাপই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কারণ হতে পারে না।
তওবা
তওবা মানুষের জীবনকে পবিত্র করে। মনেপ্রাণে তওবাকারী সব পাপ ধুয়েমুছে নিষ্পাপ শিশুর মতো নিষ্কলুষ হয়ে যায়। কোরআন ও হাদিসে মুসলিম জাতিকে বারবার তওবা ও ইস্তেগফারের কথা বলা হয়েছে।
মো. আমিনুল ইসলাম: প্রথমে আমাদের জানা দরকার তওবা কী? কেনই বা আমরা তওবা করব? আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগত -ভাবেই দুর্বল করে বানিয়েছেন। এজন্যই মানুষ পদে পদে ভুল করে, অপরাধ আর অন্যায় করে।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তারই গোলামী করার জন্য।