নরসিংদীর মনোহরদীতে মৃত স্ত্রী জীবিত হবার আশায় ৬ দিন লাশ লুকিয়ে রেখে মরদেহ অবমাননা করার অভিযোগে স্বামী মোক্তার উদ্দীন তালুকদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী
- * * * *
- কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রযুক্তিমন্ত্রী
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
- * * * *
- বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ইসমাইল জবিউল্লাহ
- * * * *
- সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- * * * *
তার
গাজীপুরে মো: শরীফ হোসেন রিফাত (২০) নামে এক মোটরসাইকেল চালককে হাত-পা বেঁধে তুরাগের মাঝ নদীতে ডুবিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও নৌকার মাঝিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। রবিবার রাতে তাদের একজনকে গাজীপুর এবং অপরজনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সিক্স মার্ডার ও অস্ত্র মামলার আসামি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার শীর্ষ সন্ত্রাসী আহমেদ প্রকাশ লালুকে (৩০) গ্রেফতার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন।
অর্থ কেলেঙ্কারি মামলায় স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএনপির তহবিল গঠন ও অর্থায়ন নিয়ে তদন্ত চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ডেকে নিয়ে তরুণীর সাথে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইলও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে মেহদুদ হারুন (২৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মেহমুদ হারুন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তিনি সাভারের রাজশন এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
রোববার (১১ জুন) দুপুরে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মানিকগঞ্জে ৮টি চোরাই অটোরিকশা ও রিকশা যন্ত্রাংশসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
অপহরণের পর গণধর্ষণের অভিযোগে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। শনিবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করছে পুলিশ। এসময় বেলী বেগম (৩৫) নামের এক মাদক করবারিকে গ্রফতার করা হয়।