অস্থিতিশীল পরিস্থিতিতে বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা আবারো রাস্তায় নেমে এসেছেন এবং বলছেন, ‘তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ নবনির্বাচিত রনিল বিক্রমাসিংহে তাদের প্রেসিডেন্ট নন।’
তিন
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির জন্য মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত সাত সদস্যের প্রতিনিধি দল
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করবে বৈশ্বিক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ায় মহামারি পরিস্থিতির ওপর।
ইউক্রেনে আরো একবার ঠিক একই ঘটনা ঘটতে দেখা গেল। রাশিয়ার আরো একটি অগ্রাভিযান- এবং ইউক্রেনীয় বাহিনীর আরো একটি পশ্চাদপসরণ। এবারের ঘটনাস্থল লিসিচানস্ক।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে তার দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নির্দেশ দিয়েছেন। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা সামন্য বাড়তে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামি ৬ থেকে ৭ জুলাই বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে। এটা বর্ষা মৌসুমের বৃষ্টি। এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। থেমে থেমে বৃষ্টি হবে। এখনের চেয়ে একটু বেশী বৃষ্টি হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে ইউক্রেনে তিনি যে ‘সহিংস ও পাগলামো’ যুদ্ধ বাঁধিয়েছেন তা করতেন না। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, পুতিনের এ যুদ্ধ বিষাক্ত পুরুষত্বেরই একটি নিখুঁত উদাহরণ।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটি জোটটিতে আমন্ত্রণ পাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো যদি দেশ দুটিতে কোনো সেনা মোতায়েন করে তাহলে তার জবাব দেবে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এই সফর। তিনি তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানসহ কয়েকটি দেশ সফর করবেন। তারপর দেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।