যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সথে প্রথম বৈঠকের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আশা প্রকাশ করেছেন যে, জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
তিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।
বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।
সামিরা দাজানি আর আদেল বুদেইরি'র বাড়ির বাগানটি বড় সুন্দর। ফুটে আছে বোগেনভিলিয়া আর ল্যাভেণ্ডার, আছে ছায়াঘেরা ফলের গাছ। এখানে এলে মরুদ্যানের মতো একটা শান্তির অনুভূতি হয়। কিন্তু এ জায়গাটিই ছিল এক তীব্র-তিক্ত বিবাদের কেন্দ্রবিন্দু - যার পরিণামে ইসরাইল আর গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সবশেষ রক্তাক্ত যুদ্ধটি হয়ে গেল।
জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ হিউম্যান রাইটস কাউন্সিল (এইচআরসি)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে ইসরাইলের অবৈধ ও যুদ্ধভাবাপন্ন কার্যকলাপের তীব্র নিন্দা জানান।
ফিলিস্তিনি গ্রুপ হামাস প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরাইলি বোমা হামলার পর অবরোধ গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক যেসব সহায়তা আসবে সেখান থেকে একটি পয়সাও তারা ছোঁবে না।
জেরুসালেমে ফিলিস্তিনীদের জন্যে মার্কিন কনস্যুলেট পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ।