ওপেক ও এর সহযোগী দেশগুলোর বৈঠকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরব জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।
তেল
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে জ্বালানি তেলে লোকসানে আশঙ্কা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশের সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য এক কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এর মধ্যে বড় অংশ কেনা হবে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির মাধ্যমে।
তেলাপোকা মারার ওষুধ খেয়ে সুমি ত্রিপুরা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসসংলগ্ন একটি বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪০ টাকা লিটার দরে এক কোটি ১০ লিটার সয়াবিন তেল কেনা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে তেল ও চিনি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি-না সেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করছে।
ভারতীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত ঋণদাতা ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’-এর মতে, গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশ গুণ বেশি তেল আমদানি করেছে ভারত।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে কাজ করছে বাংলাদেশ সরকার। যেটাকে বলা হচ্ছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি বা অটোমেটেড প্রাইসিং ফর্মুলা।
আবারো বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ১২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা লিটার।বৃহস্পতিবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে বলে ভোজ্যতেল উৎপাদক সমিতি সিদ্ধান্ত নিয়েছে।