আগের ম্যাচে এইডেন মারক্রামকে ফিফটি করে থামতে হয়েছিল দল জিতে যাওয়ায়। এবার তিনি খেললেন দেড়শ ছাড়ানো দুর্দান্ত এক ইনিংস। সঙ্গে ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে এনে দিল বড় পুঁজি। পরে বল হাতে আলো ছড়ালেন সিসান্ডা মাগালা। নেদারল্যান্ডসকে আবার অনায়াসে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিক
ইতিহাস গড়া জয় পেল দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। হঠাৎ স্কোরকার্ড দেখে মনে হতেই পারে, খেলাটা হয়তো ৫০ ওভারে। ২৫৮ রানের লক্ষ্য এত সহজে জয় করে নিলে যে কেউ ভাবতেই পারে তা! ৬ উইকেট আর ৭ বল বাকি থাকতেই কিনা জয়ের বন্দরে পা রাখে প্রোটিয়ারা!
শুরুর জুটিতে সুর বেঁধে দিলেন ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্স। ওয়ানডে নেতৃত্বের অভিষেক ম্যাচ অপরাজিত সেঞ্চুরিতে রাঙালেন শেই হোপ। টেম্বা বাভুমা জবাব দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। কিন্তু শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে ফেলল তার দল।
বিদ্যুৎ ঘাটতি দিন দিন গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়ায় ‘জরুরি দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ঘোষণা দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য অভিন্ন। উভয় দেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এবার পানি সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, কয়েক মাস ধরেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া দিন পার করতে হচ্ছে দেশটির নাগরিকদের। এবার তাদের সংকটের তালিকায় যুক্ত হয়েছে পানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
পেসার সিসান্দা মাগালাকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। একবছর পর ওয়ানডে দলে ফিরলেন মাগালা।
বাংলাদেশ থেকে কাজ আর উপার্জনের আশায় যে বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর বিদেশে যায়, তাদের কাছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও জনপ্রিয় একটি গন্তব্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা।এরই মধ্যে বেশ বড় সংখ্যক বাংলাদেশি আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণের এই দেশটিতে গিয়েছে।
ডেভিড মিলারের অসাধারন সেঞ্চুরিকে বৃথা করে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো ভারত।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন অধিনায়ক ও কোচের অধীনে দাপটের সাথে টানা চার টেস্ট জিতে আকাশে উড়ছিলো ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা।