আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তে শুরু করেছে তালেবান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- * * * *
- সিনেমা ও নাটকের ব্যস্ততায় দীপা, জন্মদিন কাটবে যেভাবে
- * * * *
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
দখল
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।
তালেবান বাহিনী আফগানিস্তানের গজনি নগরী দখল করে নিয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও তারা ঢুকে পড়েছে।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।
আফগনিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। তারা মঙ্গলবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফাইজাবাদ শহর দখলে নিয়েছে।
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে। সোমবার শহরটি দখলের মধ্য দিয়ে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী হিসেবে আইবাক তালেবানের নিয়ন্ত্রণে এলো।
তালেবান বাহিনী কুন্দুজ দখল করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা তিন দিনের মধ্যে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী জয় সম্পন্ন করল।তালেবান রোববার এক বিবৃতিতে জানায়, তারা নগরীর পুলিশ সদরদফতর, গভর্নরের কম্পউন্ড ও কারাগার দখল করেছে।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গুমানি নদী দখলের উৎসব চলছে। নদী দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে বিনা বাধায়। কেও এর বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। স্থানীয় ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রহস্যজনকভাবে তা দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ উঠেছে।