লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ অপারেটরের প্রধান শনিবার বলেছেন, বাল্টিক দেশগুলো আর রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করছে না।
দান
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি আসন্ন রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভ্যাকসিন প্রদানে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন,‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সফল হয়েছে। এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে।’
যশোর প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে দুটি বাম রাজনৈতিক দল। আজ দুপুরে যশোর শহরের ভোলাট্যাংক রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে ২ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। প্রতিদিন দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
সুদানের প্রত্যন্ত দারফুর অঞ্চলে সর্বশেষ সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় বেশকিছু সংখ্যক লোক নিহত হয়।
জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে তেল, ডাল, চালসহ আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অর্পিত কর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই বসফরাস ও দার্দানেলিস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের ঘোষণা করেছে তুরস্ক।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কৃষি, মৎস ও অ্যাকুয়াকালচারসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সম্পাদনের জন্য দক্ষিণ সুদানের প্রতি প্রস্তাব দিয়ে বলেছেন, এতে উভয় দেশ লাভবান হবে।