মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।
দাম
তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের সুযোগ বুঝে অসাধু কিছু ব্যবসায়ী হুট করে এ ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছেন। মাদারীপুরে চার্জার ফ্যানের দাম বেশি নেয়ায় খান ইলেকট্রনিকস নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাকিস্তানে রেকর্ড পরিমান হ্রাস পেয়েছে স্বর্ণে দাম। অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে চলতি মাসেই এখন পর্যন্ত দুই দফায় স্বর্ণের দাম কমেছে। খবর জিও নিউজ।
পেঁয়াজ আমদানির অনুমতির ঘোষণায় নিত্যপ্রয়োজনীয় এই মসলাজাতীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। গত রবিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এই ঘোষণার পরের দিন গতকাল সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার শ্যামবাজারসহ বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা।
বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিল সৌদি আরব। তারা দিনে দশ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।ওপেক প্লাস গোষ্ঠীর বৈঠকে তেলের উৎপাদন কম করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে সৌদির নেতৃত্বে ১৩টি দেশ এবং রাশিয়ার নেতৃত্বে ১০টি দেশ আছে। তবে রাশিয়া আর নতুন করে তেলের উৎপাদন কম করতে চাইছে না।
যুক্তরাজ্যে এক মাসে লিটারপ্রতি ডিজেলের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড থেকে ১ দশমিক ৪৭ পাউন্ডে নেমে এসেছে।
দুই মাস আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এরপর নানা উত্থান-পতনের পরে গত সপ্তাহে নিম্নআয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের এই প্রধান পণ্যটি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়।
ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার।
দেশীয় সফটওয়্যার শিল্পকে সুরক্ষা দিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে আমদানিকৃত সফটওয়্যার শুল্ক ও মূসক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মাসের শুরুতে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করবে।