উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়লো আরও এক দফা। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৫৫ টাকা। এ বছর একই মাসে দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। এক বছরের ব্যবধানে জেট ফুয়েল কিনতে এয়ারলাইনসগুলো লিটারপ্রতি অতিরিক্ত খরচ করছে ২৫ টাকা করে। দাম বাড়ার এ হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ।
দাম
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকায় দাঁড়িয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।
পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এ কথা জানিয়ে বলেন, যদি সরকার এরচেয়ে বেশি বাড়তে চায় সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় ফের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিশ্বের দামি ও বিলাসবহুল গাড়ি কোম্পানিগুলোর মধ্যে রোলস রয়েসের নিজস্ব পরিচিতি রয়েছে। রোলস-রয়েস তার গাড়ির বৈশিষ্ট্য ও বিলাসবহুল ফিচারেরর জন্য সারা বিশ্বে বিখ্যাত।
জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গোল্ডম্যান স্যাচস ভবিষ্যদ্বাণী করেছে যে চলতি বছরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়ে যেতে পারে। গোল্ডম্যান সাচসের বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৩ সালের প্রথম তিন মাসে ব্যারেলপ্রতি তেলের দাম ১০৫ ডলারও হয়ে যেতে পারে।
ভোজ্যতেলের দাম বৃদ্ধির ব্যাপারে আগামী ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সুদানের উত্তর দারফুরে জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে।