বয়স মাত্র ২১ দিন। জন্মের পর পেট ফুলে গিয়েছিল। এতে চিন্তায় পড়ে যায় ওই শিশুর পরিবার। টিউমার ভেবে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিল শিশুকে। কী হয়েছে জানতে চিকিৎসকরা বাধ্য হন অস্ত্রোপচার করতে। কিন্তু অস্ত্রোপচারের পর যা মিলল, তা দেখে চক্ষু চড়ক গাছ। ২১ দিনের শিশুর পেটে মিলল ৮টি ভ্রূণ।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
দিন
সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
দিনাজপুর জেলায় এক গৃহবধুকে ধর্ষণের দায়ে দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে পবিত্র কোরআন শরীফ খতম ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ২৪৯ জনের। গত দিনে যে সংখ্যা ছিল এক হাজার ৫৮০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৯ হাজার ১৭৫ জন। একই সাথে সুস্থ মানুষের সংখ্যা চার লাখ ১২ হাজার ৬৩৫ জন।
আগামী ১ নভেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে ৩০দিনের বিশেষ মশক নিধন কর্মসূচি পরিচালনা করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে