বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে দু’পক্ষের মধ্যে আট থেকে ১০টি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে বলে পররাষ্ট্র দফতর জানিয়েছে।
দিন
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এবার ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে।ঈদযাত্রা শেষ হচ্ছে আজ শুক্রবার (২১ এপ্রিল)।
বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ কোটা এখনো পূরণ হয়নি। অথচ কোটা পূরণে আট বার সময় বাড়ানো হয়েছে। কিন্তু এখনো চার হাজারের বেশি হজযাত্রীর কোটা ফাঁকা রয়েছে।
ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার একদিন আগে ঈদ উদযাপন করছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর। চলতি বছরের ঈদুল ফিতর উদযাপনে ১১ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। মঙ্গলবার দেশটির সরকার প্রধানের কার্যালয় আমিরি দিওয়ান থেকে জারি করা এক নোটিশে দেওয়া হয়েছে এই ঘোষণা।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
ঈদুল ফিতরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা চলতি এপ্রিলের প্রথম ১৭ দিনে ১১০ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক গড়ে ৬ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম নয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।