‘মৈত্রী দিবস’ ২০২৩ উপলক্ষে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবস
ফেনীতে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করেন।
নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর। লালমমিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল দেশের উত্তরের জেলা লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।
হবিগঞ্জ মুক্ত দিবস আজ (৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা।
স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ ৬ ডিসেম্বর। দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণ-অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন ঘটে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের।
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ বুধবার। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২১ সালের মার্চে ঢাকা সফরের সময় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছিল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের আয়োজনে এবং সোসাইটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো ও সক্ষমতা প্রকল্পের সহযোগীতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।
‘মাটি ও পানি জীবনের উৎস’-এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার জেলায় বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
নওগাঁ জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস'২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত "মাটি ও পানি : জীবনের উৎস" শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।