মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ও এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৩ অক্টোবর ২০২৬-এর কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেব না। দেশকে বুকে ধারণ করে আমরা পথ চলতে চাই। দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে পর্তুগালের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে ২৮ অক্টোবর হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় নেই তাদের কেউই।
যুক্তরাজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অংশীদার হয়ে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া কুমুদিনী কমপ্লেক্সের রঙিন উৎসব ও বহুমুখী আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান।
আয় দিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে দেশের প্রায় অর্ধেক পরিবার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে স্থবিরতা ও প্রকৃত মজুরি কমে যাওয়ায় দৈনন্দিন ব্যয় সামলাতে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে অনেককে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বহুদিন পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার আজ প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ যে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমাদের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমরা সমান অধিকার নিয়েই আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে একসাথে ভাই-ভাই, ভাই-বোন হয়ে পালন করবো। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রথম ক্রিকেট কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী।