মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে ২৮ অক্টোবর হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় নেই তাদের কেউই।
দেশে
যুক্তরাজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অংশীদার হয়ে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া কুমুদিনী কমপ্লেক্সের রঙিন উৎসব ও বহুমুখী আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান।
আয় দিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে দেশের প্রায় অর্ধেক পরিবার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে স্থবিরতা ও প্রকৃত মজুরি কমে যাওয়ায় দৈনন্দিন ব্যয় সামলাতে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে অনেককে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বহুদিন পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার আজ প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ যে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমাদের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমরা সমান অধিকার নিয়েই আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে একসাথে ভাই-ভাই, ভাই-বোন হয়ে পালন করবো। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব।
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মনি।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রথম ক্রিকেট কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী।
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে, ফলে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দল। তাতে ৯৯ রানের এই বড় হারে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন।