দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
দেশ
নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয়েছে ৬৯ লাখ রুপি মূল্যের স্বর্ণের বার। সেই সাথে এক সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ওমানের সালালায় চলছে এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্ট। বাংলাদেশের মেয়েরা আজ (শুক্রবার) সকালে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরেছিল। পরবর্তীতে রাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে তারা জওমানের সালালায় চলছে এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্ট। বাংলাদেশের মেয়েরা গতকাল (শুক্রবার) সকালে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরেছিল। পরবর্তীতে রাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে তারা জয় পেয়েছে। চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।য় পেয়েছে। চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।
২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৩০ লাখ বাংলাদেশি পর্যটক চায় সৌদি আরব। এ লক্ষ্য নিয়েছে দেশটি। চলতি বছর দেশটিতে ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি ভ্রমণ করেছেন। অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকসংক্রান্ত সৌদি আরবের প্রথম রোড শোতে এমন তথ্য দিয়েছে সৌদি সরকার।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক।
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে রাশিয়া।
আগামী বৃহস্পতিবার পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে মুলতানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।