দেশ

এক বছরে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩৭ শতাংশ : প্রধানমন্ত্রী

এক বছরে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩৭ শতাংশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল ও ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

দেশে ৪৬ লাখ ভরি সোনা এনেছেন বিমানযাত্রীরা

দেশে ৪৬ লাখ ভরি সোনা এনেছেন বিমানযাত্রীরা

এক বছরে দেশে বিমানযাত্রীদের মাধ্যমে বৈধভাবে ৪৬ লাখ ভরির সমপরিমাণ ৫৪ টন সোনার বার এসেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। ২০২২ সালে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই সোনা আসে। আগের বছরের তুলনায় তা ৫৩ শতাংশ বেশি। 

ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে। খবর আলজাজিরার।

ওআইসির জরুরি সভায় সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান বাংলাদেশের

ওআইসির জরুরি সভায় সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান বাংলাদেশের

সুদানে অবিলম্বে স্থায়ী যুদ্ধ বিরতি এবং শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুদান পরিস্থিতি নিয়ে বুধবার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি সভায় সুদানের সশস্ত্র বাহিনী এবং সুদান র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি বাংলাদেশ এ আহ্বান জানায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে টাইগাররা। আনঅফিসিয়াল এই টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন ধ্রুব।

গণমাধ্যম সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

গণমাধ্যম সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ বছর ৩৫ দশমিক ৩১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৬৩তম। যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে।

হিলিতে দেশি পেঁয়াজের কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে

হিলিতে দেশি পেঁয়াজের কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে

দেশের কৃষকদের কথা চিন্তা করে গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (এলসি) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সুযোগে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। 

বাংলাদেশের একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে রেখে অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না।

বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে যেতে সক্ষম হয়েছে।

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সৌদি আরবের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন।