দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাত জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
- আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার
- * * * *
- শ্রীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, গ্রেফতার ৫
- * * * *
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে
- * * * *
- পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ৮৮৭ কোটি টাকা
- * * * *
- তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের
- * * * *
দেশ
দেশের সবচেয়ে বড় বিজনেস ইভেন্ট 'বাংলাদেশ বিজনেস সামিট' এর শেষ দিন আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিজনেস সামিটের সমাপনী দিনের প্রথম প্লেনারি সেশন শুরু হবে।
দেশের মাটিতে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২২ মার্চ থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হবে ফিফা উইন্ডোর এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরবে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা।
খাসকামরায় নয়, বরং উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে বলে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন শামিম পাটোয়ারী, দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড একাদশে ফিরেছেন রেহান আহমেদ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়।
বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করার সময় তিনি বলেছেন, ‘আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য।’
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আসন্ন সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।