স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টে স্বপ্নের মতো জয় পেলেও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মাত্র তিন দিনে ইনিংস ও ১১৭ রানে হারল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের এক মাত্র প্রাপ্তি লিটন দাসের সেঞ্চুরি।
দেশ
কয়েক বছর আগে বাস চালানোর সময় মুখোমুখি আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন বাবুল মিয়া। সেই দুর্ঘটনায় তার সহকারী নিহত হন। এরপর দীর্ঘদিন চিকিৎসা এবং মামলা মোকদ্দমার পর তিনি মুক্তি পান। কিন্তু এখনো তিনি সেই দুর্ঘটনার ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।
পাবনা প্রতিনিধি:পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার পাবনা জেলা আওয়ামী লীগ,পাবনা জেলা পরিষদ. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করে ।
পাবনা প্রতিনিধি: সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ।
নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের বোলিং তোপে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশে আরো নয়জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্বার পরিচয় দিয়েছেন।
আজ সোমবার ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।