আফগানিস্তানের রাজধানী কাবুলে এখন পর্যন্ত ৯ বাংলাদেশী রয়েছেন বলে তথ্য আছে বাংলাদেশ দূতাবাসে। তাদের মধ্যে ছয়জন ব্র্যাকের কর্মী, বাকি তিনজন কাবুল কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
দেশ
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে আফগান জনগণের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। বিবিসি বাংলাকে দেয়া এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৭৮ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬ হাজার ৮৮৫ জনের শরীরে।
সূঁচ ফোটানো টিকা নয়, বরং নাক দিয়ে টেনে নিলেই সেটা করোনাভাইরাস থেকে সুরক্ষা দেবে। এমন একটি টিকা আবিষ্কারের চেষ্টা করছেন সুইডেনের বিজ্ঞানীরা।
তালেবানের আহ্বানে সাড়া দিয়ে কিছু বাংলাদেশী আফগানিস্তান যাওয়ার জন্য ‘হিজরতে’ বেরিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকাল (১৫ আগস্ট) পালন করা হবে ।
আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। তার ফেভারিটের তালিকায় আছে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। এই তিন দলের সাথে বাংলাদেশ ও শ্রীলংকার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সম্ভাবনা নেই বলেই মনে করেন গিবস।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২১৫ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১০ হাজার ১২৬ জনের শরীরে।