দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে সফর করেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট,তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারি বাংলাদেশ
দেশ
আফগানিস্তানে গতরাত সোমাবার সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হলো।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
এখন পর্যন্ত দেশের ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৭৩৩ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৫ হাজার ২৫১ জন মানুষ।
জিততে হলে জিম্বাবুয়েকে করতে হতো বিশ্বরেকর্ড। সেই দুরুহ কাজটি করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ২২০ রানের বিশাল জয়ে একমাত্র টেস্টের ট্রফি নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান। জবাবে ২৭৬ রানে অল আউট জিম্বাবুয়ে।
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন তথা কুরবানি করা হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় আগের রেকর্ড ভেঙে করোনায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ।
ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ৩৩৭ রান, বাংলাদেশের দরকার ৭ উইকেট। কী হবে ফল? এর উত্তর মিলবে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনে। হারারে মাঠের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান।