ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার (২৯ জুন) আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য এই আটক বলে জানা গেছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন।
দেশ
বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে যে পলিটিক্স চলছে, বাংলাদেশ সেই পলিটিক্সের শিকার বলে মন্তব্য করেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউও আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ভারতে। তাই টিকাকরণে জোর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রাজ্যে জোর কদমে চলছে টিকা দেওয়ার কাজ।
দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে এবছরের ১৯শে এপ্রিল করোনায় ১১২ জনের মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস সেখানে আটকে পড়া ৩৭ বাংলাদেশী ও থাই নাগরিকের জন্য থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার। আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এ নিষেধাজ্ঞার মেয়াদ।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একজন সহকর্মীকে চুমু খেয়ে সামাজিক দুরত্বের নীতিমালা ভঙ্গ করার পর পদত্যাগ করেছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে।