পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করছে ট্রেন চালক তথা রানিং স্টাফরা। এতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির
- * * * *
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- * * * *
- ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫
- * * * *
- অগ্রণী ব্যাংকের ব্যবসা ও ঋণ আদায় কার্যক্রম পর্যালোচনায় ভার্চুয়াল সভা
- * * * *
- চট্টগ্রামে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর
- * * * *
ধর্মঘট
গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক পরিবহন মন্ত্রণালয় এই আশ্বাস দিয়েছে।
ঢাকার বিভিন্ন রুটে এক ধরনের অঘোষিত গণপরিবহন ধর্মঘট চলছে। বাসের শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন যা শুরু হয়েছে গতকাল ঢাকার মিরপুর এলাকা থেকে।
নতুন করে বাস ভাড়া নির্ধারণ করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এরফলে ডিজেলচালিত বাসের ভাড়া সোমবার থেকে বাড়ছে। দূরপাল্লায় প্রতি কিলোমিটারে তা হবে এক টাকা ৮০ পয়সা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে তৃতীয় দিনের মতো পরিবহন বন্ধ রেখেছে মালিকেরা। এতে চরম ভোগানিতে পড়েছে অফিসগামী ও জরুরী কাজে কাজে বাহির হওয়া সাধারণ মানুষ।
বাংলাদেশে পরিবহন খাতের গত দুদিনের অচলাবস্থা নিরসনে আজ রবিবার বেলা এগারোটার দিকে বিভিন্ন পক্ষকে নিয়ে সরকারের একটি বৈঠকে বসার কথা রয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চ মালিক সমিতি লঞ্চ ও স্টিমারের ভাড়া বৃদ্ধির যে দাবি করেছিল, সেবিষয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাথে শনিবার লঞ্চ মালিক সমিতির যে বৈঠক হওয়ার কথা ছিল তা রোববার অনুষ্ঠিত হবে।এ
সারাদেশের মতো কুষ্টিয়াতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বাস্তবায়নে দূরপাল্লার ও স্থানীয় সকল পরিবহন বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মহানগরীতে রোববার সকাল ৬টা থেকে বাস চলাচল করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল (রোববার) সকাল থেকে আবারো চলাচল করবে।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।