ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল নং-১ বিচারক আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ধর্ষণ মামলা
রোববার (৯ জুলাই) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম (১৫)’কে উদ্ধার পূর্বক ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী ধর্ষক রাজপথ মধুকে গ্রেফতার করে।
রাজশাহীর বাঘায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শিমুল হোসেন (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযানে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিন কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার একমাত্র আসামি মো. শাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারা ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় বাপ্পু কুমার দে (৩৪) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা’র আদালত এ রায় দেন।
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে সালমান শাহ (২৪) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলার সত্যতা না পাওয়ায় বাদী নারীকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন কক্সবাজার নারী ও শিশু ট্রাইব্যুনাল ১ এর বিচারক। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।