কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির
- * * * *
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- * * * *
- ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫
- * * * *
- অগ্রণী ব্যাংকের ব্যবসা ও ঋণ আদায় কার্যক্রম পর্যালোচনায় ভার্চুয়াল সভা
- * * * *
- চট্টগ্রামে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর
- * * * *
ধর্ষণ
নরসিংদীর পলাশে চাচিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ এবং এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই নরসিংদী বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার বিকালে পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেসবুক, টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রংপুর জেলার মিঠাপুকুরে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আদনানকে (২২) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শরীয়তপুরের গোসাইরহাটে নাহিদ হাওলাদার (২০) নামে এক যুবকের বিরুদ্ধে টেলিভিশন দেখানোর কথা বলে ছাদে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
দেশে ২০২৩ সালে একক ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ৫৭৩ জন নারী। এরমধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৩৩ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন পাঁচজন। এ ছাড়াও এই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২৯ জন। এরমধ্যে ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয় তিনজনকে, ধর্ষণের চেষ্টার কারণে আত্মহত্যা করেছেন ৩ জন।
নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মামলার প্রধান আসামি মো. মনির মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাব ১৪।
খুলনা শহরের একটি বাড়িতে মা–বাবাকে অচেতন করে মেয়েকে (২৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এরপর ওই বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ডাকাতি করেছেন অভিযুক্ত ব্যক্তিরা।