ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ধস
ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান।
চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে রোববার ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান।
সোনার খনি ধসে বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক।
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।