রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা আতিক মার্কেট মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ধাক্কা
রাজধানীর ক্যান্টনমেন্টে থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত-অটোরিকশা দুমড়ে-মুচড়ে সাবেক সেনা কর্মকর্তা, তার স্ত্রী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রাজধানীতে ট্রাকের পেছনে চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. ইমন খন্দকার (৪২) নামে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন (৪০)।
রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।
রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
দিনাজপুর-পঞ্চগড় রেলরুটে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুর রহমান নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকালে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।