রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পরে মাহিম (১৬) বছরের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিবাগ রেলগেটে এ ঘটনাটি ঘটে।
ধাক্কা
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার বজ্জল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দায়িত্ব পালন করার সময় এক ট্রাফিক পুলিশ বাসে ধাক্কায় নিহত হয়েছেন।
সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।
সাতক্ষীরার বাসের ধাক্কায় মো: আকরাম হোসেন(৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোলার মেঘনা নদীতে তাসরিফ-২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির পর ট্রলারে থাকা দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়ায় অন্তত দশ জন আহত হয়েছেন। আহতের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন।