১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।
- ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস
- * * * *
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
ধান
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে যান চলাচল সীমিত করতে ডিএমপি’র পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে রওনা করবেন তিনি। রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে রক্ষা করেছিলেন।
২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুই গাড়ির চাপায় মো. সুমন (৩৬) নামে এক বাস সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে ঘটে এই দুর্ঘটনা।
গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আজ রবিবার রাজধানীর কয়েকটি এলাকায় দুই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে রবীন্দ্র সরোবরে এ কর্মসূচি শুরু হয়। দলটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির এ কর্মসূচির আয়োজন করে।