ধান

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাপ্রধান

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।

প্রধান শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগের সেই কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার

প্রধান শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগের সেই কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার

সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার (৭ জুন) রাতে আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা সামশাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

দেশবাসীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো অন্যায় কাজ কখনই করিনি : প্রধানমন্ত্রী

দেশবাসীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো অন্যায় কাজ কখনই করিনি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, তিনি কখনো এমন কোনো অন্যায় কাজ করেননি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে।তিনি বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও (ডব্লিউবি) বুঝতে পেরেছে যে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার সরকারের বিরূদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল।

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।