একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। এ সফর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।
ধান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,‘সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম সকলের সমান অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। প্রতিটি নাগরিক যেন এই অধিকার ভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।’
জাতীয় সংসদ ভবনে স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল। এ জন্য সম্ভাব্যতা যাচাই ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’।
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ বাতিল দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।
সড়কে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা। আগে যাওয়ার প্রতিযোগিতা আর এক বাসকে আটকাতে অন্য বাসের চালকের রাস্তা অবরোধ রাজধানীর গণপরিবহনে এমন বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা।
এ পরিস্থিতি বদলাতে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি রুটে থাকবে একটি কোম্পানি, যার অধীনে পরিচালিত হবে সব বাস।
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করেছেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান।