প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের অর্থ দেশের উন্নয়ন, আমদানি ও জনগণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ কথা বলেন।
নকল
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত সাগর বিড়ি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ ফাড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থোন অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী দেশের বিভিন্ন স্থান পুলিশ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি বাজার ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত কমদামি বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুষ্টিয়া প্রতিনিধি: নকল বিড়িতে সয়লাব কুষ্টিয়ার বাজার , লাগাম টানতে কাজ করছে শুল্ক বিভাগ ও প্রশাসন। নানাবিধ বৈষম্যের পাশাপাশি অবৈধ কারখানায় নকল বিড়ি উৎপাদনের কারণে নাকাল অবস্থায় কুষ্টিয়ার বিড়ি শিল্পে জড়িত সংশ্লিষ্ঠরা।
রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া গ্রামের আজগর আলীর বাড়ি ৩০ লক্ষ নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি জব্দ করেছে রংপুর কস্টামস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
ময়মনসিংহের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত মোহিনী বিড়ি ও জনতা বিড়ি জব্দ করেছে গফরগাঁও থানা পুলিশ। মঙ্গলবার অভিযানে জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিরাজগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত মধু বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক অভিযানে তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার ফুলবাড়ীয়া থানা পুলিশ ও এবং টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
মাগুরা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে র্যাব-৬। শনিবার রাতে এ অভিযান চালান র্যাব।