সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি দুটি বাল্কহেড নৌকা আটক করেছে পুলিশ।
নদী
দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশালসহ পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে আট জেলেকে এক মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদীতীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে। রবিবার (৪ অক্টোবর) বিকেল পর্যন্ত অভিযান চলছিল।
মানিকগঞ্জ সদরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক নারীর মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যার দিকে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ধলেশ্বরী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে চরকৃষ্ণপুর ঘাট এলাকায় নদীতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।