নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টি টিনের বাড়ি পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
নাটোরে
নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ।
আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
জেলার সিংড়ায় দিনব্যাপী আইসিটি চাকুরী উৎসব শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন।
বাজেটে বিড়িতে শুল্ক কমানো, নকল বিড়ি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৃহত্তর রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
নাটোরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টায় বামিহাল বাজারে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।