বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের ধবলধোলাই করতে চায় আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তবে সাকিব আল হাসানদের লক্ষ্য থাকবে সিরিজের শেষ ম্যাচ জিতে দেশের সম্মান বাঁচাতে।
নাম
জয়পুরহাটের কালাইয়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের ৬০টি পরিবারদের মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দানকৃত ১টি কাঠাল নিলামে তোলা এবং দাম হাকাঁনো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দু'পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং উভয়পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সিরিজের হার বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই সাকিবদের সামনে। তাছাড়া ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জাও তো এড়াতে হবে! বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানিস্তান মাঠে নামবে সিরিজ নিশ্চিত করতে।
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে।
আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। তিন সপ্তাহ বিরতির পর খেলায় ফিরছে টাইগাররা। একই সিরিজ আর একই প্রতিপক্ষ হলেও ফরম্যাটটা এবার ভিন্ন; তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মোকাবেলা করবে তামিম বাহিনী।
বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছাতক, সুনামগঞ্জ ও দিরাই ৩ উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
কোচ হিসেবে সৌদি ফুটবলে নাম লেখালেন স্টিভেন জেরার্ড। সাবেক ইংলিশ মিডফিল্ডারকে নিয়োগ দিয়েছে আল ইত্তেফাক।
৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার সৃষ্টি হয়েছে। সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারাসহ বিভিন্ন নদীনালার উপচেপড়া পানিতে হাওর, খাল-বিল, মাঠঘাট ভরে গিয়ে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষজন।
পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। জেলার সুরমা, যাদুকাটা, রক্তি, পাটলাই, খাসিয়ামারা, চলতি, বৌলাই, নলজুরসহ সবকটি নদীর পানি ক্রমাগত বেড়েই চলেছে। এরই মধ্যে সব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে