নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। দুপুর ১টার দিকে নান্নু স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে কাজ করছে।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড হয়। এতে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল রোববার (৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেললাইনের নির্মাণ কাজ চলার কারণে ট্রেন চলাচল আগামী ৪ ডিসেম্বর থেকে সাময়িক বন্ধ থাকবে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরো একটি মামলা করেছে । মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-২।
জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার অলিম্পিক ইন্ডাস্ট্র্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার ভোর চারটায় তাদের গ্রেফতার করা হয়।