কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাশেদা নামের এক নারী হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান রাশেদা বেগম (৩৫)।
নারী
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল। দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০৩ জনে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সাফিয়া আক্তার (২০) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ায় পূজামণ্ডপের দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে আশা রানী মোহন্ত (২৮) নামে এক নারী আনসার সদস্য খুন হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) রাতে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকায় এঘটনা ঘটেছে।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৮ জন।
ঝিনাইদহে জমিলা খাতুন উজোলা (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির নলকূপের পাশে তাকে হত্যা করা হয়।
জামালপুরের ইসলামপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় আবুল শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে হোসনে আরা নুরী নামে ষাটোর্ধ্ব এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।
রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারী আটক হয়েছে। আটকরা হলেন- আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।