ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিলেন বাংলাদেশের সাতক্ষীরার এক নারী।
নারী
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী বিদ্বেষী যুবকের দা এর কোপে আরজুদা (৭৫) নামে এক নারী নিহত হয়েছে। গতকার বুধবার (১৯ জুলাই) দুপুরে পৌর এলাকার ভাদুঘর গ্রামে টিএন্ডটি পাড়া রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ নারী ও ২ পুরুষ গুরুতর আহত হয়েছেন।
নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এই প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে নারীদের বিশ্বকাপের আয়োজন হচ্ছে যৌথভাবে দুই দেশে। আগে ২৪টি দেশ এতে অংশ নিতো।
জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিটু কাজ শুরু করবেন ১ আগস্ট থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুষ্প রাণী সাহা (৭১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পবিত্র হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরছেন হাজিরা। এবার প্রথমবারের মতো হজ করে ফিরেছেন জাপানি নারী আলমান চাজি। সম্প্রতি মুসলমান হয়েছেন তিনি। আর ইসলামে দীক্ষিত হয়েই হজব্রত পালনে সৌদি আরবে যান তিনি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশির সময় দেড় হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী রেফারি ক্লাউডিয়া রোমানি। ফুটবলকে ভালোবেসে মডেলিং ক্যারিয়ারকে পিছনে ফেলে রেফারি হয়েছে এই ইতালিয়ান সুন্দরী।