আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী পার্লামেন্ট সদস্য ও তার এক দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোর রাত ৩টায় মুরসাল নাবিজাদাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন, মার্কিন-সমর্থিত সরকারের আমলে এমপি।
নারী
দুর্দান্ত এক জয় দিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করলো বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
মেক্সিকোতে বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন নরমা লুসিয়া পিনা। ৬-৫ ভোটে তিনি এই পদ পেয়েছেন।
গত এক বছরে তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নারী এক হাজার ৮৭৬ জন এবং কন্যাশিশু আছেন এক হাজার ৬১৯ জন। বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হিজাব না পরার কারণ দেখিয়ে আফগানিস্তানে দেশী-বিদেশি এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। এই নির্দেশ লঙ্ঘন করা হলে তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ জাপানি নাগরিক নাকানো এরিকো ও তার দুই মেয়েকে শুক্রবার দেশ ছাড়ার সময় বাধা দিয়েছে।
ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হলেন সানিয়া মির্জা। সম্প্রতি ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করে ইতিহাস গড়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর থেকেই স্বপ্নের চাকরিতে যোগ দেবেন এ তরুণী। মেয়ের এমন সাফল্যে গর্বিত সানিয়ার মা-বাবা। এনডিটিভি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
আফগানিস্তানের তালেবান-পরিচালিত উচ্চতর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের অনুমোদন করা হবে না।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পটি সারা বাংলাদেশে সফলতার সাথে পরিচালিত হচ্ছে এবং এর সুফল কিশোরী, নারী তথা সমাজের সকলেই পাচ্ছে।