আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। মঙ্গলবার কাবুলে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
নারী
তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা আফগান নারী গভর্নর সালিমা মাজারি আটক হয়েছেন। আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি।
জাতিসঙ্ঘ শান্তি মিশনে থাকাকালীন একজন নারী পুলিশ ইন্সপেক্টরকে ধর্ষণের অভিযোগে একজন পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ঢাকার একটি আদালতে বৃহস্পতিবার মামলা হয়েছে।বাংলাদেশ পুলিশের ওই নারী পুলিশ ইন্সপেক্টরই মামলাটি করেছেন।
নরসিংদীর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিলো
‘পর্দা’ শব্দটি আরবি ‘হিজাব’ শব্দের বাংলা ও উর্দু তরজমা। যার অর্থ : আবরণ, অর্থাৎ যা দিয়ে কোনো কিছু ঢেকে রাখা যায় কিংবা যার সাহায্যে কোনো কিছুকে দৃষ্টির আড়াল করা হয়।
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ উল্টে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দক্ষিণ পশ্চিম চীনে হিমালয়ের কোলে পৃথিবীর অন্যতম প্রাচীন মাতৃতান্ত্রিক এক সম্প্রদায়ের নাম মসুও। অঞ্চলটি তথাকথিত নারী শাসিত এক অভিনব সাম্রাজ্য।
লতফিয়া এলনাদি ছিলেন আরব বিশ্বের প্রথম নারী পাইলট। ১৯৩৩ সালে মিশরের এই নারী বিমান নিয়ে আকাশে উড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন সৌদি নারী মুনা। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।