নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি।
নারী
বান্দরবানে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েল করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনী বাসিজের এক নারী কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ধারাবাহিক সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটল।
পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।
মক্কায় মসজিদ থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে।
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে