ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ
তিন মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়ের বাড়ি, অচেনা শহরের অলিগলি কোথায় যাননি তিনি! চোখের সামনে বারবার ভেসেছে প্রিয়তম স্ত্রীর মুখটি। কখনো মনে হয়েছে, এই বুঝি কোথাও দেখা মিলবে। আবার কখনো দীর্ঘ অপেক্ষার ভারে ম্লান হয়েছে সব আশা।
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিশা আক্তার (১৪) নামে দুই কিশোরি নিখোঁজ হওয়ার ছয় দিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটা টিম কক্সবাজার থেকে তাদের উদ্ধার করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন।
নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন।
রংপুরের বদরগঞ্জে নিখোঁজের একদিন পর চিকলী নদী থেকে গোলাপী বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার চিকলী নদীর মণ্ডলাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ৫ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাঈশা মেহজাবিন (১৯)। সে চাঁদপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
জাপানে এক সপ্তাহের বেশি সময় আগে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬১ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।