ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধান সভার নির্বাচনে পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
নির্বাচ
ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের ভোট। কোচবিহারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। আগে ১৮ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
প্রাণহানি এড়ানো গেল না চতুর্থ দফার ভোটেও। কুচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। সদ্য আঠেরো পেরনো ওই কিশোরের প্রথম ভোট ছিল এ বার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মৃত কিশোরের পরিবার।
চতুর্থ দফা নির্বাচন শুরু হল ভারতের পশ্চিমঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হচ্ছে ওই কেন্দ্রগুলোতে। এর মধ্যে উত্তরবঙ্গের কুচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ চলছে।
নীলবাড়ির লড়াইয়ে শনিবার (১০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে নির্বাচন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ওই ৪৪ কেন্দ্রে ২০১৬ থেকে ২০১৯— ৩ বছরে বিজেপি-র ভোট বেড়েছে ৩ গুণেরও বেশি।
নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার তাঁকে নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোথাও প্রতিপক্ষের ইট থেকে মাথা বাঁচাতে প্রার্থীকে হেলমেট পরে বুথে যেতে হল। কোথাও সংঘর্ষে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে চড় খেলেন প্রার্থী। কোথাও আবার দিনভর দফায় দফায় প্রার্থীকে হামলার শিকার হতে হল। ভারতের পশ্চিবঙ্গের রাজ্যের ৩ জেলার ৩১ আসনে তৃতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় ধরা পড়ল অশান্তির ছবি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটগ্রহণের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছিল যুযুধান দু’পক্ষের মধ্যে একে অপরকে লক্ষ্য করে কুকথার মাধ্যমে কটাক্ষ করা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান এবং মহাসচিব হয়েছেন শাহীন সুমন। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব নির্বাচন স্থগিত থাকবে।