মোহাম্মদ আশরাফুলকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল। ছিলেন তার সময়ের সেরা ক্রিকেটার। তবে ফিক্সিংয়ের কালো থাবা তার সব কিছুই উলট-পালট করে দিয়েছে, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। ফলে ক্রিকেট ক্যারিয়ারে নেমে এসেছে সায়াহ্ন। তাই এবার খেলা ছেড়ে কোচিংয়ে মন দিয়েছেন তিনি।
নির্বাচ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে শুরু হয়েছে উৎসবমুখর প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নিজ নিজ প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমর্থন আদায়ে ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যানার-পোস্টার সাটিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আট নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসি কী পরিকল্পনা নিয়েছে তা জানতে চেয়েছে জাপান। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি এসব জানতে চেয়েছেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রিজার্ভ-ডলারের সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপসহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব ঘোষণা করতে যাচ্ছেন।
তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আগামী ৩ জুন শপথ নেবেন। এদিকে দেশটির নতুন সরকার পরের দিন শপথ নিতে পারে। আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে। ওই সূত্র জানায়, ‘প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন।
ঢাকা ১৭ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ ঘোষণা করেন।