সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।
- ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস
- * * * *
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
নিহ
ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও শিশু ছেলের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী বাকসাতরামোড়ে এ ঘটনা ঘটে।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন।
চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরো সাতজন চিকিৎসাধীন রয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হন।
অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ বসতির কাছে বন্দুকধারীদের গুলিতে অন্তত চার ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। ইসরাইলি সৈন্যরা প্রাণঘাতী অভিযান চালানোর প্রেক্ষাপটে এই হামলা হলো।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) দেশটির আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ সংঘাত ও লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।