ইন্দোনেশিয়ায় প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধসের ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
- ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস
- * * * *
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
নিহ
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তানে এক 'আত্মঘাতী' বোম হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। বোলনের কাম্ব্রি সেতুর কাছে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রে একটি হাউস পার্টিতে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন।রোববার (৫ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।সোমবার (৬ মার্চ) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন।
বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।
ইন্দোনেশিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।